News71.com
 Bangladesh
 07 Feb 18, 11:32 AM
 153           
 0
 07 Feb 18, 11:32 AM

বাংলাদেশ বিমানের বহরে সংযোজিত হচ্ছে আরও ১০টি উড়োজাহাজ।। বেসামরিক বিমানমন্ত্রী

বাংলাদেশ বিমানের বহরে সংযোজিত হচ্ছে আরও ১০টি উড়োজাহাজ।। বেসামরিক বিমানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন,নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ বাংলাদেশ বিমান বহরে সংযোজিত হচ্ছে। তিনি বলেন,এ জন্য বোয়িং কোম্পানির সাথে ক্রয় চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বর্ণিত চুক্তির বিধান অনুযায়ী ২০১৮ ও ২০১৯ সালে এ ৪টি বোয়িং বিমান বহরে সংযোজিত হবে। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,এর মধ্যে চলতি বছর আগস্ট ও নভেম্বরে ২টি নতুন বোয়িং ৭৮৭-৮ (ড্রিম লাইনার) উড়োজাহাজ বাংলাদেশ বিমান বহরে সংযোজিত হবে এবং ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বরে একই মডেলের আরো দু’টি নতুন উড়োজাহাজ বহরে সংযোজিত হবে। মন্ত্রী বলেন,ওই চুক্তির আওতায় ইতোমধ্যে ২০১১ ও ২০১৪ সালে ৪টি ৭৭৭-৩০ ইআর এবং ২০১৪ সালে ২টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমান বহরে সংযোজিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন