News71.com
 Bangladesh
 08 Feb 18, 12:15 PM
 154           
 0
 08 Feb 18, 12:15 PM

নো টেনশন, জাস্ট রিলাক্স।।রাজধানিবাসীর উদ্দেশ্যে পুলিশ কমিশনার

নো টেনশন, জাস্ট রিলাক্স।।রাজধানিবাসীর উদ্দেশ্যে পুলিশ কমিশনার

নিউজ ডেস্কঃ নো টেনশন, জাস্ট রিলাক্স। কদম ফোয়ারা এলাকায় দায়িত্বরত সহকর্মীদের মনোবল চাঙ্গা করতে এমন পরামর্শই দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।তিনি বলেন, ভয়ের বা আতংকের কোনো কারণ নেই।সবখানেই প্রচুর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।কোনো শংকা নেই।কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।জাস্ট রিলাক্স অ্যান্ড এনজয় দিস সিচুয়েশন।আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের হাইকোর্টের কদমফোয়ারা এলাকা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার।এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতের সামনে পুলিশের অবস্থান পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।একটি রায়কে কেন্দ্র করে নগরবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আইন সবার জন্য সমান। কেউ আইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তবে নগরে আইন-শৃঙ্খলার পরিবেশ ঠিকঠাক জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, এভরিথিং ইজ নাইস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন