News71.com
 Bangladesh
 08 Feb 18, 12:19 PM
 186           
 0
 08 Feb 18, 12:19 PM

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন বন্ধ ।। যাত্রী ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন বন্ধ ।। যাত্রী ভোগান্তি

নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার হঠাৎ তিতাস কমিউটার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনটি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে।এ কারণে ট্রেনটি বন্ধ রাখা হচ্ছে বলে জানা গেছে।পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে তিতাস কমিউটার ট্রেন চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মেসার্স টিএম ট্রেডিং নামে এক বেসরকারি প্রতিষ্ঠান এ ট্রেনটি পরিচালনা করে থাকে। প্রতিদিন ভোর সাড়ে ৫টায় এবং দুপুর সাড়ে ১২টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়।তিতাস কমিউটার ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া অফিসের পরিচালক মীর মো. শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করেই বৃহস্পতিবার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে শুক্রবার থেকে যথারীতি ট্রেন চলাচল করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন