
নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনের স্কাউট মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানসহ কমপক্ষে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রহসনের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি স্কাউট মার্কেটের সামনে পৌঁছালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানসহ অন্তত ১৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত,এতিমদের জন্য পাঠানো ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদফতরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।