News71.com
 Bangladesh
 09 Feb 18, 02:58 AM
 116           
 0
 09 Feb 18, 02:58 AM

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।


নিউজ ডেস্কঃ দুইদিনের সফরে আজ শুক্রবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।দ্বি-পক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারে উন্নীত করার লক্ষ্যে তার এই সফর। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বাংলাদেশ সফর করেছিলেন।তার এই সফর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল সাংবাদিকদের বলেন, দ্বি-পক্ষীয় সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।


জানা যায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের দুর্দশা স্বচক্ষে দেখবেন তিনি। একইসঙ্গে তার সফরে বাংলাদেশের ওপর যুক্তরাজ্যের কার্গো অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এছাড়া ব্রেক্সিট পরবর্তী ঢাকা-লন্ডন সম্পর্ক ও ভিসা ইস্যুতে তার সফরে আলোচনা হবে। সফরকালে বরিস জনসন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন