News71.com
 Bangladesh
 09 Feb 18, 02:59 AM
 116           
 0
 09 Feb 18, 02:59 AM

আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।।রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।।রুহুল কবির রিজভী


নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,বেগম খালেদা জিয়াকে জেলখানায় সাধারণ কয়েদীর মতো রাখা হয়েছে বলে সংবাদ সাধ্যমে জানতে পেরেছি। তিনবারের প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ কেন? খালেদা জিয়ার সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না। আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন,চেয়ারপারসনের নেতৃত্বে বিএনপি অটুট বন্ধনে আবদ্ধ। এ রায়ের ফলে দলে আরো বেশি ঐক্য,ইস্পাতকঠিন ঐক্য বিরাজমান। আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি এগিয়ে যাবে এবং তাকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলাদেশে হবে না বলেও হুশিয়ারি দেন রিজভী।

তিনি অভিযোগ করে বলেন,দুই বছর ধরেই সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ বলে আসছিলেন খালেদা জিয়াকে জেলে যেতে হবে। তার মানে গতকালের রায় আগে থেকেই নির্ধারিত করা ছিল। এটা সরকারের আদালতের একটা ফরমায়েসি রায়। খালেদা জিয়ার এ রায়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় বইছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ,নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম,জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন