News71.com
 Bangladesh
 09 Feb 18, 03:03 AM
 158           
 0
 09 Feb 18, 03:03 AM

বাংলাদেশ বিমান বাহিনীর ১০৬ তম জুনিয়র কমান্ড-স্টাফ কোর্সের সনদ বিতরণ।

বাংলাদেশ বিমান বাহিনীর ১০৬ তম জুনিয়র কমান্ড-স্টাফ কোর্সের সনদ বিতরণ।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনীর ১০৬ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বিমান বাহিনী ঘাঁটি বাশারে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়েছে।সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ওই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন ও শ্রীলঙ্কা বিমান বাহিনীর একজন কর্মকর্তা কোর্সে অংশ নেন। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য স্কোয়াডন লিডার মো. বদরুজ্জামান মিলন ‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি লাভ করেন।

এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক তার ভাষণে এই কোর্সে ছাত্র-অফিসার পাটানোর জন্য সংশ্লিষ্ট দেশের সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন ভবিষ্যতেও তারা তাদের অফিসার পাঠানো অব্যাহত রাখবেন।এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুশতাকুর রহমান, বিপিপি, এএফডব্লিউসি, পিএসসি তার স্বাগত ভাষণে এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সগুলোর ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊধ্র্বতস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন