News71.com
 Bangladesh
 09 Feb 18, 08:21 AM
 154           
 0
 09 Feb 18, 08:21 AM

ঢাকা পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।।

ঢাকা পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।।

নিউজ ডেস্কঃ প্রথমবারের মত বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দুইদিনের সফরে আজ শুক্রবার বাংলাদেশে এলেন। ব্রিটিশ মন্ত্রী আজ শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার শাহজালাল মিানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, ইউরোপ উইংয়ের মহা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির এবং ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক তাকে স্বাগত জানান। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলেন। এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বাংলাদেশ সফর করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন