
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শাহবাগ থানার নাশকতার মামলায় তাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়। আজ শুক্রবার পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত এই আদেশ দেন। উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।