News71.com
 Bangladesh
 09 Feb 18, 10:55 AM
 174           
 0
 09 Feb 18, 10:55 AM

ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধায়-১ আসনের উপ-নির্বাচন।।আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফরহাদ ও আফরোজা।

ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধায়-১ আসনের উপ-নির্বাচন।।আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফরহাদ ও আফরোজা।

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে ফরহাদ হোসেন সংগ্রাম এবং গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে আফরোজা বারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।আজ শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় উপ-নির্বাচনে এই দু’জনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুর সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং গাইবান্ধা-১ আসনের সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে আসন দু’টি ফাঁকা হয়।আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন