
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পা দিয়েছে।দেশ দ্রুত শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন,আগামীতে বিদেশে গিয়ে কাজ করার লোক কমে যাবে।সেদিন বেশি দূরে নয়,যেদিন কাজ করার জন্য বিদেশ থেকে দলে-দলে লোক বাংলাদেশে আসবে।শিল্পমন্ত্রী আজ শুক্রবার বিকালে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির নলছিটি বৈদ্যুতিক উপকেন্দ্র ৩৩/১১ কেভি, ৫ এমভিএ থেকে ১০/১৪ এমভিএ’তে উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্রাম-বাংলার প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।উল্লেখ্য, দু’কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।