News71.com
 Bangladesh
 10 Feb 18, 01:36 AM
 146           
 0
 10 Feb 18, 01:36 AM

ঢাকার বংশালে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ

ঢাকার বংশালে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ

নিউজ ডেস্কঃ ঢাকার বংশাল থানাধীন আলুবাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে পাঁচ শিশু দগ্ধ হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা সবাই স্থানীয় মোহাম্মদিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।দগ্ধ শিশুরা হচ্ছে -আশিক (৭), মোস্তাকিম (৮), আব্দুর রহমান (৮), জাভেদ (৭) ও সালমান (৭)। ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়েছেন।ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, শিশুদের মুখসহ তাদের শরীরের পাঁচ থেকে ১২ শতাংশ পুড়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন