News71.com
 Bangladesh
 10 Feb 18, 06:11 AM
 138           
 0
 10 Feb 18, 06:11 AM

যুদ্ধাপরাধে এবার ৩১তম রায়ের অপেক্ষা ।।

যুদ্ধাপরাধে এবার ৩১তম রায়ের অপেক্ষা ।।

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে ৩১ তম মামলার রায় ঘোষণা অপেক্ষায় রয়েছে। এ মামলায় নোয়াখালীর সুধারমের আমির আলীসহ চার জনের বিরুদ্ধে যে কোন দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়েছে।উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল ৬ ফেব্রুয়ারি এ আদেশ দেয়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় এটি হবে ট্রাইব্যুনালের ৩১ তম রায়।

২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আসামি চারজন হলেন-আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, জয়নাল আবদিন, আব্দুল কুদ্দুস এবং আবুল কালাম ওরফে এ কে এম মনসুর।এর আগে গত ১০ জানুয়ারি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার ২ জনকে ফাঁসির আদেশ ও ৩ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়ে ৩০ তম মামলায় রায় ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন