News71.com
 Bangladesh
 10 Feb 18, 06:06 AM
 104           
 0
 10 Feb 18, 06:06 AM

খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি পেলেন তাঁর আইনজীবীরা।।

খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি পেলেন তাঁর আইনজীবীরা।।

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পেয়েছেন তাঁর আইনজীবী প্যানেলের সদস্যরা। প্যানেলের সদস্যরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আজ শনিবার দুপুর ২টা ৪০ মিনিট থেকে কারাফটকের সামনে অপেক্ষা করতে থাকেন খালেদার আইনজীবীরা। এরপর কারা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে কারাফটকের দিকে যান অপেক্ষারত ৫ আইনজীবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন