News71.com
 Bangladesh
 11 Feb 18, 06:18 AM
 133           
 0
 11 Feb 18, 06:18 AM

কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সকলের ঊর্ধ্বে।। আইনমন্ত্রী

কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সকলের ঊর্ধ্বে।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ দুর্নীতি মামলায় বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে যে সাজা দেয়া হয়েছে তা তাকে নির্বাচন থেকে বাইরে রাখতে দেয়া হয়েছে- বিএনপিপন্থী আইনজীবীদের এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, সরকার এত ভীত নয় যে কাউকে নির্বাচনের বাইরে রেখে সরকার নির্বাচন দেবে। তবে যদি কেউ আইনের কারণে নির্বাচনের বাইরে থাকনে তাহলে আমাদের কিছু করার নেই। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সকলের ঊর্ধ্বে।আজ রোববার দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজ এবং সেশন জজদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন