News71.com
 Bangladesh
 12 Feb 18, 11:36 AM
 127           
 0
 12 Feb 18, 11:36 AM

টানা তিন দিন বন্ধ থাকার পর ফার্নেসবাহী ট্রেন সচল।।

টানা তিন দিন বন্ধ থাকার পর ফার্নেসবাহী ট্রেন সচল।।

নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় কয়েক দিন ধরেই সতর্ক অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল রেলওয়ে। এরই অংশ হিসেবে প্রথমে রাত্রিকালীন যাত্রীবাহী ট্রেনগুলোর গতিবেগ কমানো হয়। পাশাপাশি ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল, জামালপুর, রংপুরসহ বিভিন্ন রেলপথে জ্বালানি ও ফার্নেস অয়েলবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে তিন দিন। এদিকে রায় ঘিরে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় গতকাল থেকে পূর্বাঞ্চল রেলে আবার চালু হয়েছে যাত্রীবাহী ডেমু ট্রেন। চলাচল শুরু করেছে চট্টগ্রাম-নাজিরহাট এবং চট্টগ্রাম-দোহাজারীর মধ্যকার লোকাল ট্রেনও। তবে রাত্রিকালীন ট্রেনের গতি কম রাখার সিদ্ধান্ত বহাল আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক কর্মকর্তা জানান,দিনে কিছু করার সাহস পাবে না দুষ্কৃতকারীরা। প্রশাসনের চিন্তাভাবনা রাতের ট্রেনগুলো নিয়ে। রেলপথগুলো রাতের বেলায় কিছুটা অরক্ষিত থাকে। পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আবদুল হাই বলেন,দিনের ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করছে। তবে রাতের ট্রেনগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন