News71.com
 Bangladesh
 12 Feb 18, 01:09 AM
 158           
 0
 12 Feb 18, 01:09 AM

দুর্নীতি মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক।।

দুর্নীতি মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক।।

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে আটক করা হয়। ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত শামসুজ্জামান দুদুকে আটক করার বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই নেতা। সেখান থেকে ফেরার পথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে বলে জানান নাজমুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন