
নিউজ ডেস্কঃ দেশের উত্তর অঞ্চল সমূহের ওপর দিয়ে যে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, সৈয়দপুরে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর একথা জানিয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৪৬ শতাংশ। এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩মিনিটে।