News71.com
 Bangladesh
 12 Feb 18, 10:25 AM
 154           
 0
 12 Feb 18, 10:25 AM

রাজধানীর অবৈধ ভবনের তালিকা তৈরি করা হচ্ছে।।সংসদে গণপূর্তমন্ত্রী

রাজধানীর অবৈধ ভবনের তালিকা তৈরি করা হচ্ছে।।সংসদে গণপূর্তমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজধানীর অবৈধ ভবনের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সদস্য উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে তিনি আরো জানান,রাজধানীতে বিল্ডিং কোড অমান্য করে যে সমস্ত বিল্ডিং নির্মাণ করা হয়েছে তার সংখ্যা ও তালিকা নির্ধারণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আজ সোমবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারী দলের সদস্য মো. সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠির জন্য গত ডিসেম্বর পর্যন্ত এক হাজার ২০৯টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। নতুন আরো ৬ হাজার ৫৯২ ফ্ল্যাট নির্মাণের জন্য ১৭টি প্রকল্প চলমান রয়েছে।

আওয়ামী লীগের মো. আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন জানান,বন্দর নগরীর জনসাধারণের মাঝে প্লট বরাদ্দের জন্য ২ হাজার ৮৩২ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার টাকার প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অনন্যা আবাসিক এলাকার উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক এ প্রকল্পের জন্য বর্তমানে ভূমি অধিগ্রহণের কাজ চলছে। সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম শিরিন নাঈমের প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর, শান্তিবাগ ও গুলবাগ এলাকার লেকটির উন্নয়ন কাজ পিডব্লিউডি কর্তৃক শুরু করে লেক পাড় কংক্রিট দিয়ে বাঁধাই করা হয়েছে। লেকটির পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সেখানে স্থানীয় জনসাধারণ প্রাতঃ ও বৈকালিক ভ্রমণ করে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন