News71.com
 Bangladesh
 12 Feb 18, 10:27 AM
 122           
 0
 12 Feb 18, 10:27 AM

বর্তমান সরকারের সময়ে কৃষি উৎপাদন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

বর্তমান সরকারের সময়ে কৃষি উৎপাদন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন,স্বাধীনতাপূর্বের তুলনায় বর্তমান সময়ে কৃষি উৎপাদন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।আগামীকাল কৃষিবিদ দিবস উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন,দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমির ক্রম হ্রাসমান পরিস্থিতিতে কৃষির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বাধীনতাপূর্বের তুলনায় কৃষি উৎপাদন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ অর্জনের পিছনে কৃষিবিদদের ভূমিকা অনস্বীকার্য।


প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষিখাতে সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদানের ঘোষণা দেন যা এ দেশের কৃষি, কৃষক ও কৃষিবিজ্ঞানীদের জন্য ছিল এক ঐতিহাসিক মাইলফলক। ফলে অধিকতর মেধাবী শিক্ষার্থীরা কৃষি শিক্ষায় আগ্রহী হয়ে উঠে। কৃষি ও কৃষকের পরমবন্ধু এদেশের সচেতন কৃষিবিদসমাজ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যে কোনো জাতীয় দুর্যোগে তাঁদের আন্তরিক অংশগ্রহণ ও মননশীল ভূমিকা অব্যাহত রাখবেন।

দিবসটি উপলক্ষে দেশের কৃষিবিদ এবং কৃষিসংশ্লিষ্ট পেশার সঙ্গে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ কৃষির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের গুণী কৃষিবিদ, স্বনামধন্য কৃষিপ্রতিষ্ঠান, সফল কৃষি উদ্যোক্তা ও সফল কৃষকদের কেআইবি কৃষিপদক প্রদান করে কৃষিবিদদের নিজ নিজ ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালনে উৎসাহিত করছে।বাণীতে তিনি কৃষিবিদ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন