News71.com
 Bangladesh
 12 Feb 18, 10:27 AM
 169           
 0
 12 Feb 18, 10:27 AM

বোমা হামলার অভিযোগে বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।।

বোমা হামলার অভিযোগে বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন জগমোহনপুর এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আমলি আদালতে (চৌদ্দগ্রাম) এ মামলার বিচারকার্যের দিন ধার্য করা হয়েছে। জানা গেছে,এ মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপরে গ্রেপ্তারি পরোয়ানাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠায় কুমিল্লার কোর্ট পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জি। আজ সোমবার গুলশান থানা-পুলিশ সেই মামলায় বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তার দেখিয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. কাইমুল হক।

এ ব্যাপারে কুমিল্লার কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেছেন,আদালতের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো হয়। বিষয়টি এখন ঢাকার এখতিয়ারে। আমাদের এখানে কিছু নেই। উল্লেখ্য,২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আসামাত্র দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে নেওয়ার দুদিন পর আরও একজনসহ মোট আটজন মারা যান ও ২৭ জন আহত হন। এ ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন