News71.com
 Bangladesh
 13 Feb 18, 03:05 AM
 179           
 0
 13 Feb 18, 03:05 AM

সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পারে।।

সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পারে।।


নিউজ ডেস্কঃ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে,রংপুর এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে একথা বলা হয়। এতে বলা হয় পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩২ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন