News71.com
 Bangladesh
 14 Feb 18, 01:02 AM
 202           
 0
 14 Feb 18, 01:02 AM

রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সাক্ষাৎ।

রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সাক্ষাৎ।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সংসদে বিরোধীদলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।এ সময় বিরোধীদলীয় নেতা বলেন, দলমত নির্বিশেষে এদেশের মানুষ আপনাকে পছন্দ করে। দ্বিতীয় বারেরমতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনার সরলতা, সততা ও নিষ্ঠার ওপর দেশবাসীর আস্থা ও বিশ্বাস আছে।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, ফখরুল ইমাম এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, হুইপ সেলিম উদ্দিন এমপি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এমপি প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন