News71.com
 Bangladesh
 14 Feb 18, 11:34 AM
 167           
 0
 14 Feb 18, 11:34 AM

নিরাপত্তা-সমুদ্র সম্পদ রক্ষায় কোস্টগার্ড বাহিনী আন্তরিক।।রাষ্ট্রপতি আব্দুল হামিদ  

নিরাপত্তা-সমুদ্র সম্পদ রক্ষায় কোস্টগার্ড বাহিনী আন্তরিক।।রাষ্ট্রপতি আব্দুল হামিদ   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমুদ্রে কর্মরত ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদান, জানমাল রক্ষা এবং সর্বোপরি ব্লু-ইকোনমি সংক্রান্ত কার্যক্রমকে এগিয়ে নিতে কোস্টগার্ডবাহিনী সদস্যদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।বাংলাদেশ কোস্টগার্ডবাহিনীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্টগার্ডবাহিনী দিবস-২০১৮ উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বিধান ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এ বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার।


মো. আবদুল হামিদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ডবাহিনী দেশের জলসীমা ও উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ, মৎস্য ও বনজসম্পদ রক্ষা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার মাধ্যমে জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি এ বাহিনী চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণেও এ বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে।বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী আমরা বঙ্গোপসাগরে সুবিশাল একান্ত অর্থনৈতিক এলাকা এবং মহীসোপানে অর্থনৈতিক ও আইনগত অধিকার লাভ করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন