News71.com
 Bangladesh
 15 Feb 18, 12:17 PM
 134           
 0
 15 Feb 18, 12:17 PM

প্রযুক্তিগত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণা বাড়ানো উচিত।।ড. মশিউর রহমান

প্রযুক্তিগত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণা বাড়ানো উচিত।।ড. মশিউর রহমান


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণামূলক কাজ বাড়ানো উচিত।কারণ শুধু বইপড়া জ্ঞান বাস্তব কাজে লাগাতে না পারলে সেটি মূল্যহীন।একই সঙ্গে গবেষণা কাজের ফলাফল বাজারে ছাড়তে হবে, এতে গবেষণাকাজের খরচটাও উঠে আসবে।আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গ্রিন ইনভেস্টমেন্টের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিন দিনব্যাপী ১৮তম নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও গ্রিন এক্সপো ২০১৮র কার্যক্রমের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

দেশে মানসম্পন্ন পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তির উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো জরুরি উল্লেখ করে ড. মশিউর বলেন, বর্তমানে সরকার বেসরকারি পর্যায়ে বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে।তিনি বলেন, সোলার এনার্জি পরিবেশের ক্ষতি করে না।তবে এসব প্রযুক্তি স্থাপনের সময় ত্রুটিগত কারণে কিছুটা ক্ষতির আশঙ্কা থাকতে পারে।সেসব বিষয়ে আমাদের সচেতন হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন