News71.com
 Bangladesh
 15 Feb 18, 12:20 PM
 134           
 0
 15 Feb 18, 12:20 PM

দৈনিক সংবাদসহ ৫ জনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদানের সিদ্ধান্ত।

দৈনিক সংবাদসহ ৫ জনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদানের সিদ্ধান্ত।

 

নিউজ ডেস্কঃ সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রথমবারের মত দৈনিক সংবাদসহ ৫ জনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০১৮ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।আজ ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।


পদকপ্রাপ্তদের মধ্যে আজীবন সম্মাননা পেয়েছেন মহান একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, প্রাতিষ্ঠানিক সম্মাননা পেয়েছে দৈনিক সংবাদ, উন্নয়ন সাংবাকিতায় দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য, গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর, নারী সাংবাদিকতায় দৈনিক বরিশাল সময়ের চীফ রিপোর্টার মর্জিনা বেগম এবং আলোকচিত্র সাংবাদিকতায় দৈনিক আমাদের সময়ের নিজস্ব ফটোসাংবাদিক আল-আমিন লিয়ন।আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন