News71.com
 Bangladesh
 15 Feb 18, 12:20 PM
 160           
 0
 15 Feb 18, 12:20 PM

নাসিরনগর উপনিবার্চন।।আওয়ামী লীগের প্রার্থীসহ ৩জনের মনোনয়নপত্র দাখিল

নাসিরনগর উপনিবার্চন।।আওয়ামী লীগের প্রার্থীসহ ৩জনের মনোনয়নপত্র দাখিল


নিউজ ডেস্কঃ উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।আজ বুধবার বিকালে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থীরা দলীয় সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে উপজেলা নিবার্চন অফিসে সহকারী রির্টানিং অফিসার শফিকুর রহমানের কাছে মনোনয়ন জমা দেন।


প্রার্থীদের মধ্যে রয়েছেন,আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের রেজোওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের আবুল কাসেম মো. আশরাফুল হক।উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এই সত্যতা নিশ্চিত করেছেন। আগামী ১৩ মার্চ মঙ্গলবার এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন