News71.com
 Bangladesh
 15 Feb 18, 12:21 PM
 148           
 0
 15 Feb 18, 12:21 PM

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দফতরের সামনে গোলাগুলি,আহত ৩।।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দফতরের সামনে গোলাগুলি,আহত ৩।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সদর দফতরের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আজ বুধবার মেরিল্যান্ডের ফোর্ট মিডে সংস্থাটির প্রধান ফটকের সামনে একটি সুভ (SUV) গাড়ি হঠাৎ হাজির হওয়ার পরপরই এই গুলির ঘটনা ঘটে। গাড়িটির গায়ে অনেকগুলি বুলেটের ছিদ্র দেখা গেছে। বুলেটবিদ্ধ গাড়িটি রাস্তার পাশের একটি কংক্রিটের দেয়ালে আছড়ে পড়ে। গুলিতে অন্তত তিনজন আহত হন। এ ঘটনার পর সংস্থার সদর দফতরের সামনের হাইওয়েটি দুদিক থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। এখন সেখানে পুলিশি তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন