News71.com
 Bangladesh
 15 Feb 18, 01:06 AM
 133           
 0
 15 Feb 18, 01:06 AM

আগামী ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের যৌথসভা।

আগামী ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের যৌথসভা।

আগামী ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের যৌথসভা। নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার)।৭ মার্চ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে সফল করতে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি (রোববার) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডি ৩/এ প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় দলটির সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগে দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যৌথসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এছাড়া সভায় সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন