News71.com
 Bangladesh
 15 Feb 18, 06:47 AM
 200           
 0
 15 Feb 18, 06:47 AM

রাজধানির যানজট নিরসনে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে ।।সংসদে রেলমন্ত্রী

রাজধানির যানজট নিরসনে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে ।।সংসদে রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃরেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ঢাকায় যানজট নিরসনে ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আরো বলেন, এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব গত ২৭ ডিসেম্বরে পরিকল্পনা কমিশনে অনুমোদিত হয়েছে। রেলপথ মন্ত্রী বলেন, সমীক্ষা প্রকল্পের আওতায় পরামর্শক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করে বৃত্তাকার রেলপথ নির্মাণের লক্ষ্যে বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে।প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন