News71.com
 Bangladesh
 15 Feb 18, 07:02 AM
 188           
 0
 15 Feb 18, 07:02 AM

দ্বিতীয় মেয়াদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ফারজানা ইসলাম।

দ্বিতীয় মেয়াদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ফারজানা ইসলাম।

নিউজ ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন অধ্যাপক ফারজানা ইসলাম।আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্বাক্ষর করেন।পুনঃনিয়োগ পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান দ্বিতীয় মেয়াদে জাবির উপাচার্য হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ফারজানা ইসলাম।

২০১৪ সালের ২ মার্চ ভিসি প্যানেলে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ফারজানা ইসলাম। আগামী ২ মার্চ তার মেয়াদকাল শেষ হওয়ার কথা ছিলো।আজ এর আগেই বৃহস্পতিবার পুনঃনিয়োগ পেলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন