News71.com
 Bangladesh
 15 Feb 18, 07:04 AM
 170           
 0
 15 Feb 18, 07:04 AM

আজও মিললো না খালেদা জিয়ার রায়ের কপি।।

আজও মিললো না খালেদা জিয়ার রায়ের কপি।।

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি আজ বৃহস্পতিবারও মেলেনি বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।দিনভর অপেক্ষার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান,আজও রায়ের অনুলিপি পাওয়া যায়নি।আদালতের কর্মচারী তাকে বলেছেন, অনুলিপির অর্ধেক কাজ শেষ হয়েছে।এখন তুলনা চলছে।কিন্তু তা শেষ না হওয়ায় অনুলিপি দেওয়া সম্ভব হচ্ছে না।আগামী রোববার রায়ের কপি পাওয়ার সম্ভাবনা রয়েছে।সেদিনও না হলে সোমবার নিশ্চিত।রায়ের কপি পেতে গত ১২ ফেব্রুয়ারি আদালতে ৩ হাজার ফলিও (সরকারি যে কাগজে নকল দেওয়া হয়) জমা দেন তিনি।


সানাউল্লাহ মিয়া জানান, রায়ের অনুলিপি না পাওয়ায় হাইকোর্টে খালেদা জামিন আবেদন করা যাচ্ছে না।বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় প্রদান করেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন