
নিউজ ডেস্কঃ দেশের দেড়শ ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচনের তফসিল ঘোষণা আগামী রবিবার।নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে।রবিবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা রয়েছে।সভাশেষে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।এসব নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে ২৮ বা ২৯ মার্চ।৫০ ইউপিতে সাধারণ, ৯৩টিতে উপ-নির্বাচন, চার পৌরসভায় সাধারণ, একটিতে উপ-নির্বাচন, দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের বেশকিছু ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।