News71.com
 Bangladesh
 15 Feb 18, 07:32 AM
 134           
 0
 15 Feb 18, 07:32 AM

মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মনু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল।।

মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মনু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল।।

নিউজ ডেস্কঃ মিরপুরের ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনু ওরফে মনু হাজী হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাতসহ পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। শাহাদাত ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- মো. মিন্টু, মাসুদুর রহমান ওরফে তোতা ওরফে তোতলা মাসুদ, মাহমুদুর রহমান ওরফে সোহেল, লিটন হোসেন ওরফে লোটাস ওরফে নুরুজ্জামান, মো. নোমান ইবনে বাসার ওরফে বাবু ওরফে টিভিএস বাবু, মো. হাসান সারোয়ার ওরফে মো. জিকু। এছাড়া এ মামলার আসামি জাহানারাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে অতিরিক্ত ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন