
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাধারণ মানুষের একবিংশ সালের খাদ্য চাহিদা ও নিরাপত্তার কথা মাথায় রেখে গবেষণা পরিচালনা করতে কৃষি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহবান জানিয়েছেন।রাষ্ট্রপতি আজ বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনে নতুন গ্রাজুয়েটদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা পুনর্গঠনে তোমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্বায়ন ও জ্ঞানভিত্তিক অর্থনীতির এ যুগে একটি বিশ্ববিদ্যালয়কে অবশ্যই তার নিজস্ব বৈশিষ্ট্যে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হবে এবং প্রাতিষ্ঠানিক প্রাসঙ্গিকতা, গুণগত ও আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।রাষ্ট্রপতি বৈচিত্র্যময় সিলেট অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।এখানে রয়েছে অনেক জলাধার, উর্বর জমি ও মাছ।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে ব্যাপক গবেষণার সুযোগ রয়েছে।রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টির অব্যাহত সাফল্য ও অগ্রগতি কামনা করেন।