
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন বলেছেন,দেশ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। তাই দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও ভেদাভেদ ভুলে দুর্নীতি,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক হতে হবে। আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে। আজ বিকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হেসেন এমপি সভাপতিত্বে দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তবে শেখ হেলাল এমপি আগামী ৩ মার্চ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা যোগ দিতে দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন বলেন,এতিমদের টাকা চুরির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের দুর্নীতি বিষয়টি আজ প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি,সন্ত্রাস ও জঙ্গিবাদ স্থান করে নেবে।