
নিউজ ডেস্কঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। জিরো গ্রুপ হ্যাকার্স নামে হ্যাকারদের একটি দল ওয়েসবসাইটটি হ্যাক করেছে বলে দাবি করছে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিআরটিএর ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখা যায়- অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেন্ট।ওয়েবসাইটের মাধ্যমে বিআরটিএ তার বেশিরভাগ কাজ সম্পাদন করে।সারা দেশের যানবাহন তথ্য রয়েছে এ ওয়েবসাইটে।
হ্যাকাররা ওয়েব সাইটের স্ক্রিনে যে তথ্য দিচ্ছে তাতে তারা নিজেদের ভারতীয় বলে দাবি করছে।এ বিষয়ে বিআরটিএর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।বিআরটিএ বাংলাদেশের সড়ক পরিবহন খাত ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট সরকার নিয়ন্ত্রক সংস্থা।এটি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ।