News71.com
 Bangladesh
 16 Feb 18, 12:19 PM
 137           
 0
 16 Feb 18, 12:19 PM

আগামী দশকের মধ্যে সমুদ্রের পানির স্তর বেড়ে দ্বিগুন।।  

আগামী দশকের মধ্যে সমুদ্রের পানির স্তর বেড়ে দ্বিগুন।।   

নিউজ ডেস্কঃ গোটা বিশ্ব এখন বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তিত।গত ১৫০ বছরে উষ্ণায়নের জন্য সমুদ্রের পানির স্তর বেড়েছে মাত্রাতিরিক্ত।হিমবাহ ও বরফের চাদর গলে পানি হচ্ছে, আর সেই পানি মিশছে সমুদ্রে। সম্প্রতি এক তথ্যে প্রকাশ পেয়েছে আগামী দশকের মধ্যে সেই পানির জন্য সমুদ্রস্তর দ্বিগুন বেড়ে যাবে।একটি নতুন গবেষণায় দেখা গেছে সাম্প্রতিক কালে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে সমুদ্রের পানি।ক্রমশ তা উপকূলকে গ্রাস করছে।ফলে দ্রত থেকে দ্রুততম হারে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি নগরের।বিশেষত উপকূলের জন্য এটি বেশি আশঙ্কার বিষয়।

গতকাল বৃহস্পতিবার এই পরীক্ষার রিপোর্ট প্রকাশ পেয়েছে। প্রকাশ করেছে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স৷ বিজ্ঞানীরা সন্দেহ করছেন সমুদ্রের পানিরস্তর দ্রুত বৃদ্ধি পাবে।তাদের বিশ্লেষণ বলছে, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি ও পরিমান পানিরস্তর বৃদ্ধির দিকেই ইঙ্গিত করছে।নিশকানেন সেন্টারের জলবায়ু সম্পর্কিক বিশেষজ্ঞ জোসেফ মাজকুট জানিয়েছেন, সমুদ্রের পানিরস্তর বাড়বে ঠিকই। কিন্তু কতটা বৃদ্ধি পাবে, তা মাপা শক্ত৷ নতুন যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে একথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২১০০ সালের মধ্যে সমুদ্রের পানিরস্তর উঠতে পারে ২৬ ইঞ্চি (৬৫ সেন্টিমিটার)। এই গবেষণা আরও বলছে, গত দশকের তুলনায় এই দশকে ৮ ইঞ্চি বেড়েছে সমুদ্রের পানিরস্তর। এখন পানিরস্তর যা রয়েছে ২১০০ সালে তা এর দ্বিগুন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন