News71.com
 Bangladesh
 16 Feb 18, 08:07 AM
 179           
 0
 16 Feb 18, 08:07 AM

তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে ।। নৌমন্ত্রী শাজাহান খান

তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে ।। নৌমন্ত্রী শাজাহান খান

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ শুক্রবার সকালে মাদারীপুরের চরমুগুরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়। আদালতের সিদ্ধান্তের ওপর কারো হাত নেই উল্লেখ করে শাজাহান খান বলেন,দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী বেগম খালেদা জিয়ার রায়ের কপি পেতে কেন দেরি হচ্ছে তা আদালত বলতে পারে,এ ব্যাপারে সরকারের কোন কিছু করার সুযোগ নেই।

মন্ত্রী বলেন,সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কি-না এটা সম্পূর্ণ নির্ভর করে আদালত ও নির্বাচন কমিশনের ওপর। সরকারের এ ক্ষেত্রেও কিছু করার নেই। কিন্তু সরকার সকল দলের অংশগ্রহণেই নির্বাচন করতে চায়। তিনি উল্লেখ করেন,২০১৪ সালে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে,দলটি সেটার খেশারত দিচ্ছে। আগামী নির্বাচনে বিএনপি কাকে নিয়ে নির্বাচনে অংশ নেবে সেটা নির্বাচন কমিশন ও আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করে। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদার,মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড সদস্য খলিল বেপারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন