
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। পাসপোর্ট অনুযায়ী আটক যাত্রীর নাম কামরুল ইসলাম। পাসপোর্ট নং বিএন-০১৯০২৩৭। গতকাল শুক্রবার মধ্যরাতে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জ সদরে। ঘোষণা বহির্ভূত ও বিশেষভাবে লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো এনে বহির্গমন গেটে ধরা পড়েন তিনি। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ১৫ লাখ ৮৬ লাখ হাজার ২০০ টাকা। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান,শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীকে নজরদারিতে রাখে। ইমিগ্রেশন পরবর্তী ৮ নং বোর্ডিং গেইটের মাধ্যমে বোর্ডিং সম্পন্ন করলে শুল্ক গোয়েন্দার দল তার কাছে কোনো বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে যাত্রীর দেহ তল্লাশি করে যাত্রীর পরিহিত জুতার ভেতর বিশেষ কায়দায় কাগজে মুড়িয়ে লুকায়িত অবস্থায় বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
তিনি বলেন,যাত্রীকে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর পরিহিত জুতার ভেতর বিশেষ কায়দায় কাগজে মুড়িয়ে লুকায়িত অবস্থায় সর্বমোট ৭০ হাজার সৌদি রিয়াল ও ২২০০ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। এসব মুদ্রা তিনি কোনো প্রকার ঘোষণা ছাড়াই বহন করছিলেন। পাসপোর্ট চেক করে দেখা যায়,চলতি বছর কামরুল ইসলাম জানুয়ারি ও ফেব্রুয়ারি সালে ৪ বার এবং ২০১৭ সালে ৩৩ বার বিদেশ গমন করেছেন। জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম জানান,নজরদারি এড়ানোর লক্ষ্যেই তিনি এই বিশেষ পদ্ধতির আশ্রয় নিয়েছেন মর্মে জানান। তিনি বাংলাদেশ থেকে মুদ্রা পাচার করে মালয়েশিয়ায় বিক্রি করেন এবং দেশে আসার সময় ল্যাপটপ,কসমেটিকস, সিগারেট ইত্যাদি নিয়ে আসার উদ্দেশ্যে এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। ইতোপূর্বে তিনি এভাবে ১০-১১ বার মুদ্রা বহন করেছিলেন মর্মে স্বীকার করেন।