
মো:একরামুল হক, জাবি প্রতিনিধি:-
শনিবার, ১৭ ফেব্রুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে [জাবি] ‘সামাজিক বিজ্ঞান’ অনুষদে Financial leadership and investment club (FLIC) এর প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির আয়োজন করে বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থীরা।
“ফিন্যান্স ও ব্যাঙ্কিং” বিভাগে অধ্যয়ন করে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের ক্যারিয়ার গড়তে পারে এ বিষয়ে সেমিনারে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিন্যান্সও ব্যাঙ্কিং বিভাগের সভাপতি ‘মাহফুজা খাতুন’ বলেন, ‘এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি আমাদের সবার সার্বিক অংগ্রহণে এই ক্লাব অনেকদূর এগিয়ে যাবে।’
এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন একই বিভাগের সহকারী অধ্যাপক ‘দেবাশীষ সাহা ও প্রভাষক আসমা আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক ‘মুনতাসির রশিদ খান, লংকাবাংলা এ্যাসেট এন্ড রিসার্স এনালিস্ট ম্যানেজমেন্ট কো: লি: এর সিনিয়র এক্সিকিউটিভ ‘ রওশনআরা আক্তার আঁখি, এবং শান্তা এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর ডেপুটি ফার্ম ম্যানেজার ‘জনাব সালমান রহমান’।
উল্লেখ্য, এটিই বিশ্ববিদ্যালয়ের প্রথম ফিন্যান্স ক্লাব। ২০১৮ সালের ১৩ই ফেব্রুয়ারি এ ক্লাবটির যাত্রা শুরু হয়।