News71.com
 Bangladesh
 17 Feb 18, 11:09 AM
 145           
 0
 17 Feb 18, 11:09 AM

রাজধানীর বাড্ডায় যুবককে গুলি করে হত্যা।।

রাজধানীর বাড্ডায় যুবককে গুলি করে হত্যা।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডা এলাকায় দিন-দুপুরে দুর্বৃত্তদের গুলিতে আবুল বাশার বাদশা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ তা জানাতে পারেনি। আজ শনিবার দুপুরে মেরুল বাড্ডার মাছের বাজারে চার যুবক প্রবেশ করে গণশৌচাগারে যান। শৌচাগারের সামনে এক যুবকের সঙ্গে তাদের কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। অজ্ঞাত ওই চারজন সেখান থেকে পালাতে থাকেন। এ সময় জনতা ধাওয়া করে রামপুরা ব্রিজের কাছে গিয়ে নুরুল ইসলাম নূরী নামে একজনকে ৬ রাউন্ড গুলি ভর্তি রিভলবারসহ আটক করে। গুলিবিদ্ধ বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার থুতনীতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন,দুপুরের দিকে মেরুল মাছবাজার এলাকায় বাদশা নামে এক যুবককে গুলি করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাদশা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। বাদশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। এছাড়া গুলিবর্ষণকারীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ ও ডিবি পুলিশ একজনকে অস্ত্রসহ আটক করে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলা ডিবি তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে,বাদশা ও আটক ব্যক্তি এক সঙ্গে ব্যবসা করতো। ধারণা করা হচ্ছে,পূর্ব শক্রতার জের অথবা মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাদশাকে হত্যা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন