News71.com
 Bangladesh
 18 Feb 18, 03:46 AM
 196           
 0
 18 Feb 18, 03:46 AM

আগামী ২৯ মার্চ ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা।  

আগামী ২৯ মার্চ ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা।   

নিউজ ডেস্কঃ আগামী ২৯ মার্চ ভোটের তারিখ রেখে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আজ নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ ঘোষণা দেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১লা মার্চ।এছাড়া যাচাইবাছাই করা হবে ৪ ও ৫ মার্চ এবং মনোনয়নপত্র পত্যাহারের শেষ সময় ১২ মার্চ।এসব নির্বাচনের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ নির্বাচন ও একটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এছাড়া ৪ ওয়ার্ডে উপ-নির্বাচন, ৩৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ৯৩টিতে উপ-নির্বাচন হবে।পাশাপাশি ১টি সিটি করপোরেশনের ওয়ার্ডে উপ-নির্বাচন হবে। এদিকে ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আপিল সুনানি অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন