
নিউজ ডেস্কঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর৩৮তম জাতীয় সমাবেশে যোগ দিতে আগামীকাল সোমবার গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওই দিন জেলা কালিয়াকৈর উপজেলার সফিপুরে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনসার ভিডিপি সদস্যরা সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।আনসার ও ভিডিপি বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপি সদস্যকে পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এর পর থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সমাবেশ কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।