
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের পাঁচ সদস্য। আজ রবিবার বিকেলে খালেদা জিয়ার সাথে তারা কথা বলেন বলে কারা সূত্রে জানা গেছে। বিকালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম,ছোট ভাই শামীম এস্কান্দারে স্ত্রী কানিজ ফাতেমা,ছেলে অভীক এস্কান্দার এবং ভাতিজা মামুন ও ভাতিজি আতিফা ইসলাম। উল্লেখ্য,জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর,তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।