
নিউজ ডেস্কঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বঙ্গবন্ধুর আদর্শেবিশ্বাসী স্বাধীনতা কর্মকর্তা পরিষদ মনোনীত প্যানেলের ১১টিপদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চিফ মেডিকেল অফিসার ডা.মো. মোখলেস-উজ জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিতহয়েছেন পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান। অন্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ সভাপতি প্রকৌশলী মো. আবদুল্লাহ হিল ফারুক, যুগ্ম সাধারণসম্পাদক মোহাম্মদ আবদুর রহমান, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার হেলালী, প্রচার ও দফতর সম্পাদক ইফতেখারহোসাইন (রাজু), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদ মাহমুদুর রহমান, মহিলা সম্পাদিকা জিনাত আরা চৌধুরী, সদস্যমেজবাহ উদ্দিন, ইবনে ওয়াজিদ ইসলাম ইমন এবং মো. জিয়াউর রহমান ভূঁইয়া (সম্রাট)।