News71.com
 Bangladesh
 19 Feb 18, 10:48 AM
 403           
 0
 19 Feb 18, 10:48 AM

আজ থেকে ফোরজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ।

আজ থেকে ফোরজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ।

নিউজ ডেস্কঃ টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফোরজি/এলটিই হস্তান্তরের পরে আজ সন্ধ্যা থেকেই মোবাইল ফোন গ্রাহকরা দ্রুততম তথ্য পরিষেবা সুবিধা গ্রহণে সক্ষম হবেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে মোবাইল অপারেটরগুলোর কাছে ফোর-জি লাইসেন্স হস্তান্তর করবে বাংলাদেশ টেলিকমিনিকেশন রেগুলেটরি কমিশন।এরপর রাতেই মোবাইল অপারেটরগুলো চালু করবে বহুল প্রতীক্ষিত চতুর্থ প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক সেবা।লাইসেন্স পাওয়ার পরপরই বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন, রবি এবং বাংলালিংক এই সেবা চালু করছে। অপারেটরদের দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি গত ১৩ ফেব্রুয়ারি নিলামের আয়োজন করে এবং প্রযুক্তি নিরপেক্ষতা বজায় রেখেই তাদের স্পেকটার্ম টেকনোলজি সরবরাহ করা হয়।

গ্রামীণ ফোন এক বিবৃতিতে বলেছে- আমরা যখন লাইসেন্স হাতে পাবো তখনই আমাদের ফোরজি যাত্রা শুরু হবে এবং আমাদের গ্রাহকের জন্যও এটি তাৎপর্যপূর্ণ অভিযাত্রা। গ্রামীণ ফোন তাদের সর্বোত্তম টেকনোলজি ও পণ্য দিয়ে গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে।বাংলালিংক এক বিবৃতিতে বলেছে, লাইসেন্স পাওয়ার পরপরই তারা তাদের গ্রাহকদের জন্য ফোরজি সেবা চালুর জন্য প্রস্তুত রয়েছে। অপর অপারেটর রবি এক বিবৃতিতে বলেছে।ফোরজি লাইসেন্স প্রাপ্তির কয়েক মিনিটের মধ্যে রবি ফোরজি সেবা চালু করবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন