News71.com
 Bangladesh
 19 Feb 18, 07:50 AM
 107           
 0
 19 Feb 18, 07:50 AM

দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে।।সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে।।সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন,বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান,স্বাধীনতা অর্জনের পর দেশে ওষুধ প্রাপ্তি মূলতঃ আমদানির ওপর নির্ভরশীল ছিল এবং অনেক উচ্চ মূল্যে জনগণকে ওষুধ ক্রয় করতে হতো। ইতিমধ্যে ওষুধ আমদানিকারী দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশের ওষুধ সুনাম অর্জন করেছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,২০১৪ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের ইউরোপ আমেরিকাসহ প্রায় ৯২টি দেশে ৭৩৩ কোটি টাকা, ২০১৫ সালে ১২০টি দেশে ৮১২ কোটি টাকা,২০১৬ সালে ১২৭টি দেশে ২ হাজার ২৪৭ কোটি টাকা ও ২০১৭ সালে ১৪২টি দেশে ৩ হাজার ১৯৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে। সরকারের বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতার ফলে ওষুধ রপ্তানির পরিমাণ ও দেশের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন