
নিউজ ডেস্কঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ বাংলাদেশের বিভিন্ন জেলার নির্দিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টার মধ্যে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে ফরম ক্রয় ও জমা দেয়া যাবে। সংশ্লিষ্ট ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে ৬ জন স্বাক্ষরিত (সভাপতি, সাধারণ সম্পাদক) কমপক্ষে ৩ জনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করতে হবে। যাদের নাম পাঠনো হবে শুধুমাত্র তারাই দলীয় ফরম সংগ্রহ ও জমা দেবেন। উল্লেখ্য, আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রার্থীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সাংগঠনিক পরিচয় উল্লেখ করতে হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।