News71.com
 Bangladesh
 20 Feb 18, 05:06 AM
 93           
 0
 20 Feb 18, 05:06 AM

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ থাকবে না।। ত্রাণমন্ত্রী মায়া

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ থাকবে না।। ত্রাণমন্ত্রী মায়া

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে,তাহলে দেশ থাকবে না। দেশের গণতন্ত্র থাকবে না। তিনি পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। আজ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে ৮৮ লক্ষ ৮৭ হাজার ৫২৩ টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতলা কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আশ্রয় কেন্দ্রটি উদ্বোধন শেষে তিনি স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন